• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দুর্বৃত্তের গুলিতে গুরুতর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৯:১৯ পি.এম.
শেয়ার করুন 0
দুর্বৃত্তের গুলিতে গুরুতর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক

নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাদল মিয়া দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বাদল মিয়া (৫০) ডাংগা ইউনিয়নের ডাংগা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, শনিবার দুপুরে দলীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে গালিমপুর থেকে ডাংগার বাসার দিকে ফিরছিলেন বাদল মিয়া। পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ সময় কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, কে বা কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আহত বাদল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস