• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কোহলির ক্রাশ এখন দুই ছেলের মা

   ৭ মার্চ ২০২৫, ০৩:০৫ পি.এম.

স্পোর্টস ডেস্ক: 

জোরেশোরে উঠেছিল সারা-জেন ডায়াসের নাম। কখনও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া, আবার কখনও সানজানা গালরানির নামও জুড়েছিল। ব্রাজিলের অভিনেত্রী ইজাবেল লেইতের সঙ্গেও নাকি চুটিয়ে প্রেম করেছিলেন বিরাট কোহলি। খোদ কোহলি একবার শুনিয়েছিলেন ক্রাশের গল্প। যিনি এখন দুই বাচ্চার মা।

ততদিনে নিজের নামও ছড়িয়ে পড়েছে। ক্রিকেট দিয়ে জাত চিনিয়ে যাচ্ছিলেন কোহলি। জাতীয় দলের হয়ে রানের বন্যা ছোটাচ্ছেন, ঘরোয়াতে দেখাচ্ছেন দাপট এবং আইপিএলে হচ্ছিলেন বিধ্বংসী। ২০১২ সালে উড়ন্ত কোহলিকে জিজ্ঞেস করা হলো—পছন্দের বলিউড অভিনেত্রী কে? কোনো সময়ক্ষেপন না করেই কোহলি একটি নাম জানিয়েছিল, যিনি বলিউডে তেমন কোনো বড় হিরোইন নন।

ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকের সেই সাক্ষাৎকারে বলিউডের সেই নায়িকাকে ‘কিউট’ বলে আখ্যা দিয়েছিলেন কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পার্টি চলাকালে কিং কোহলির কাছে প্রশ্ন আসে, এমন এক অভিনেত্রীর নাম নিতে, যাকে তিনি ক্রিকেট খেলতে দেখতে চান। কোহলি বলেন,জেনেলিয়া ডি’সুজার নাম।

এত বড় বড় অভিনেত্রী থাকতে কোহলি কেন জেনেলিয়াকে বেঁছে নিলেন? কোহলি এবারও দেন সপাট জবাব, ‘কারণ ও কিউট।’ কোহলির সেই বক্তব্য আলোচনার খোরাক জুগিয়েছিল। ২০১২ সালে ওই ঘটনার পর কোহলির ক্রাশ বিয়েও সেরে নেন। অভিনয় থেকেও নেন লম্বা বিরতি। এরপর জল গড়িয়েছে বহুদূর।

বলিউড অভিনেতা রীতেশ দেশমুখকে সেবছরই বিয়ে করেন জেনেলিয়া। বলিউডের এখন অবধি তাদের সম্পর্ক টিকে আছে। দুজনকে বলা হয় পাওয়ার কাপল। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির সেট থেকে রীতেশ-প্রেম শুরু। এই দম্পতির ঘরে এখন দুটি ছেলে। বড় ছেলে রিয়ানের জন্ম হয় ২০১৪ সালে এবং ছোট ছেলে রাহিলের ২০১৬ সালে।

ক্রাশের দুটি সন্তান হওয়ার পর বিয়ে করেন কোহলিও। এবারও সেই বলিউডের নায়িকা। ২০১৭ সালে ইতালিতে আনুষ্কা শর্মার সঙ্গে গাঁটছাড় বাঁধেন ভারতের অন্যতম সেরা ব্যাটার। তাদের ঘরেও এখন দুটি সন্তান। ২০২১ সালে মেয়ে ভামিকার, গতবছর জন্ম নেয় ছেলে অকায় কোহলি।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া