• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সৈয়দ মাহবুব মোর্শেদের আদর্শেই ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রশাসক আবদুস সালাম শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হরমুজ প্রণালি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না: ইরান ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা মেয়েদের শিক্ষা নিশ্চিতে বহুমুখী কার্যক্রম অব্যাহত থাকবে আন্তঃনগর ট্রেনের ৮০ শতাংশ রেক বদল, যুক্ত হয়েছে নতুন কোচ: রেলমন্ত্রী সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস ইরানের হামলায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র জঙ্গি হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত এপ্রিলের ২৫ দিনেই ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি

সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

   ৩ মার্চ ২০২৫, ০৬:৩৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ব্রাহমা গরু বিক্রি করে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থপাচার মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই আজ সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান চালায় সিআইডি। অনুসন্ধানে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের প্রমাণ পায়। এরপরই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

দুদকের অভিযানে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে বিদেশ থেকে সরকারের নিষেধাজ্ঞা থাকা ব্রাহমা জাতের গরু এনে দেশে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ব্রাহমাসহ প্রাণী প্রজননের নিষিদ্ধ ওষুধ আমদানি করারও প্রমাণ পায় দুদক। প্রতারণার মাধ্যমে দেশীয় গরু-ছাগলকে বিদেশি ও বংশীয় গরু-ছাগল বলে প্রচার করে উচ্চমূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করে সাদিক অ্যাগ্রো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবিক ডাক্তার কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
মানবিক ডাক্তার কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
কিশোর গ্যাং লিডার ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
কিশোর গ্যাং লিডার ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
জাল ওয়ার্ক পারমিট ও ভিসায় বিদেশ যাচ্ছে শ্রমিক, অর্থ হাতাচ্ছে দুই প্রতারক
জাল ওয়ার্ক পারমিট ও ভিসায় বিদেশ যাচ্ছে শ্রমিক, অর্থ হাতাচ্ছে দুই প্রতারক