• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর বহিষ্কার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মশিউর রহমান মশির বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্যসচিব মোস্তফা জামান। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক।

এর আগে, গত ৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমে ‘বিএনপি নেতার সিন্ডিকেট: খিলক্ষেতে সরকারি জমিতে দোকানপাট, চাঁদা আদায়’ এবং ‘এককালীন ও দৈনিক ভিত্তিতে টাকা তোলে দখলকারীরা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে মশিউর রহমান মশির বিরুদ্ধে সরকারি জমি দখল, চাঁদা আদায়সহ বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠে আসে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার
মিরপুরে গোলাগুলি, যুবদল নেতাসহ আহত ২
মিরপুরে গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২
ফাইল ছবি
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলীর বরখাস্তের আদেশ প্রত্যাহার