• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রোববার দুই ঐতিহাসিক স্থানে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান হরমুজ প্রণালিতে নৌ জোট গঠনে লন্ডনে শীর্ষ বৈঠকের উদ্যোগ সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী ইরানের নতুন নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি ঢাকায় অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের বিশেষ নির্দেশনা মোদির

দুই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৩:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। শনিবার সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংস করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন গ্রিক নিরাপত্তা সূত্র। 

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র দুটির লক্ষ্য ছিল লোহিত সাগর উপকূলীয় শিল্পনগরী ইয়ানবুর তেল শোধনাগার। হামলার আশঙ্কায় সৌদি সিভিল ডিফেন্স ইয়ানবুতে একাধিক সতর্কতা জারি করলেও পরে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ছাড়া ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত জিজান বন্দর শহরেও সতর্কতা জারি করা হয়।

সূত্রগুলোর দাবি, ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করছিলেন সৌদি আরবে মোতায়েন থাকা গ্রিক সামরিক সদস্যরা। ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গ্রিস সৌদি আরবের জ্বালানি অবকাঠামো রক্ষায় সহায়তা করে আসছে।

ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে "বড় ধরনের সামরিক শাস্তি" দেওয়ার হুঁশিয়ারি দেন।

এর আগে হুথিরা দাবি করে, তারা লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে।

এই পরিস্থিতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হুথিদের সাম্প্রতিক হামলার জবাবে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও বিস্তৃত

টানা ১৩ রাত ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর পর শনিবার নতুন করে মার্কিন হামলার খবর পাওয়া যায়নি। তবে শুক্রবার ইরান কুয়েত, বাহরাইন, জর্ডান ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

এদিকে ট্রাম্প বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং তেল রপ্তানির কেন্দ্র খার্গ দ্বীপে হামলার বিকল্প এখনো বিবেচনায় রয়েছে। তবে একই সঙ্গে তিনি আলোচনার সম্ভাবনাও উড়িয়ে দেননি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, "আমরা তাদের সঙ্গে কথা বলছি। তারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব সহকারে আলোচনা করছে। তবে এর অর্থ এই নয় যে আমরা সমঝোতায় পৌঁছে গেছি।"

তিনি আরও বলেন, "আমরা পুরোপুরি প্রস্তুত। প্রয়োজন হলে আরও শক্তিশালী সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে একটি বুদ্ধিমান পথও রয়েছে—সেটি হলো সমঝোতা।"

তেলের বাজারে নতুন উদ্বেগ

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সংঘাতের মধ্যে এবার লোহিত সাগরেও উত্তেজনা ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

হুথিদের নৌ অবরোধ এবং সৌদি ট্যাংকারে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে, যা কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিকে পাকিস্তানি সূত্র জানিয়েছে, চীনের উদ্যোগের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থগিত আলোচনার পথ পুনরুজ্জীবিত করার সম্ভাবনা খতিয়ে দেখছে ইসলামাবাদ। এ সপ্তাহে পাকিস্তান সফরে থাকা ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানানো হয়েছে।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি থেকে করিম খানকে অপসারণ
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মধ্যবর্তী নির্বাচনের ১০০ দিন আগে এ কেমন ভাষণ ট্রাম্পের!