• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ১২:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা স্থবির হয়ে পড়েছিল। তবে নির্বাচনের পর পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে বলে মনে করছে দিল্লি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা জানিয়েছে ভারত।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রত্যাশার কথা জানান।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ভারতীয় দূতাবাসে দুইজন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে। অতীতে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থান দেখা গেছে—এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে ভারতকে জানানো হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে তারা আগ্রহী। পাশাপাশি ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করার প্রত্যাশার কথাও জানান তিনি।

এদিকে ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন কি না এবং এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফর সম্পর্কে ভারতের কাছে কোনো তথ্য নেই।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
জেন-জি আন্দোলনের মধ্যেই মোদি সরকারের মন্ত্রীর পদত্যাগ
প্রধান বিচারপতি সূর্য কান্ত। ছবি: সংগৃহীত
‘ককরোচ’ বিতর্কে ব্যাখ্যা দিলেন ভারতের প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত
মার্কিন গোয়েন্দাদের দাবি ইরানের নতুন নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী