• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হরমুজ প্রণালিতে নৌ জোট গঠনে লন্ডনে শীর্ষ বৈঠকের উদ্যোগ সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী ইরানের নতুন নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি ঢাকায় অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের বিশেষ নির্দেশনা মোদির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন

শৈশব থেকেই নৈতিক শিক্ষা দেওয়ার তাগিদ দিলেন মসজিদে নববীর ইমাম

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০১:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শৈশব থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়া এবং তাদের মধ্যে ঈমানি চেতনা জাগ্রত করার ওপর গুরুত্ব দিয়েছেন মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল মুহসিন আল-কাসিম।

শুক্রবারের জুমার খুতবায় তিনি সন্তানদের সঠিকভাবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। তিনি সন্তানদের আল্লাহর দেওয়া আমানত উল্লেখ করে পিতা-মাতার প্রতি আহ্বান জানান, ছোটবেলা থেকেই তাদের মনে ঈমানের শিক্ষা, সালাতের অভ্যাস এবং কোরআন বোঝার আগ্রহ তৈরি করতে হবে।

শায়খ আল-কাসিম সন্তানদের সঙ্গে সদয় আচরণ করা, সুন্নাহর আলোকে তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটানো এবং তাদের সফলতার জন্য নিয়মিত দোয়া করার ওপর গুরুত্বারোপ করেন।

খুতবার শেষে তিনি বলেন, সুসন্তান গড়ে তোলা পিতা-মাতার যৌথ দায়িত্ব। এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও বরকত অর্জিত হয়।

এদিকে একই দিনে মক্কার মসজিদুল হারামে জুমার খুতবায় খতিব শায়খ বান্দার বালিলা বলেন, চারপাশের নানা পরীক্ষা ও সংশয়ের মধ্যেও ঈমানের ওপর অবিচল থাকা একজন মুমিনের মুক্তির পথ।

তিনি ঈমান দৃঢ় রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করা, কোরআন অনুধাবন করা এবং নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ফিতনা ও কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শায়খ বালিলা বলেন, কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে ধৈর্যের সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দেশে ফিরেছেন ৭৩ হাজারের বেশি হাজি
কুতুববাগ দরবার শরীফ
আশুরার শিক্ষা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা
ছবি: সংগৃহীত
আজকের নামাজের সময়সূচি: ২৬ জুন ২০২৬