• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

  গাজীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:০০ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জরুরি উন্নয়নকাজের জন্য শনিবার (২৫ জুলাই) গাজীপুরের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ বিদ্যুৎ বিভ্রাট চলবে বলে জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।

শুক্রবার (২৪ জুলাই) রাতে কাশিমপুর জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্র থেকে দত্ত মার্কেট, ছায়াতল মার্কেট, সুরাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ, রাইচমিল হয়ে মিছারবাগ বটতলা পর্যন্ত ১১ কেভি ফিডারটি দীর্ঘ হওয়া এবং অতিরিক্ত লোডের কারণে সেটিকে বিভক্ত করা হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও লোডশেডিং কমাতে সেখানে আরও দুটি নতুন ফিডার নির্মাণ করা হবে।

এ উন্নয়নকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলো হলো—কাশিমপুর, সুরাবাড়ী, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিল ও মিছারবাগ বটতলা সংলগ্ন এলাকা, মাদ্রাসা বাজার, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স-সংলগ্ন এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডার আংশিক এলাকা, রফিকুল ইসলাম স্কুল ও খানকা শরিফ সংলগ্ন এলাকা, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার আংশিক এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই উন্নয়নকাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কাশিমপুর জোনাল অফিস। একই সঙ্গে সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
নাগরপুরে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করলেন এমপি লাভলু
ছবি: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৮
ছবি: সংগৃহীত
ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব