• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, আটক ১ প্রশ্নফাঁসে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা মোদির ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জব্দ ইরানি সম্পদ দিয়ে জাহাজের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা ট্রাম্পের

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৩:০৪ পি.এম.
শেয়ার করুন 0
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

টানা ১৩তম রাতের মতো ইরানে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা জব্দ ইরানি সম্পদ ব্যবহার করে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ ও পণ্যের ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে এ ঘোষণাকে "উসকানিমূলক নজির" বলে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, বেসামরিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি কমাতেই এসব হামলা পরিচালিত হয়েছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বান্দার আব্বাস ও কেশম দ্বীপসহ কয়েকটি সামরিক ও বাণিজ্যিক স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে। এসব হামলায় অন্তত চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জাহাজ, পণ্য বা এ-সংক্রান্ত যেকোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ থেকেই দেওয়া হবে। তিনি বলেন, ক্ষতিপূরণের পরিমাণ "খুবই বড়" হতে পারে।

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, কোনো দেশের জব্দ সম্পদ এভাবে ব্যবহারের নজির তৈরি হলে ভবিষ্যতে কোনো রাষ্ট্রের সম্পদই আর নিরাপদ থাকবে না।

তিনি সতর্ক করে বলেন, "এ ধরনের পদক্ষেপের পর যে বিশৃঙ্খলা তৈরি হবে, তা শান্তিপূর্ণ হবে না।"

হরমুজে বাড়ছে উত্তেজনা: এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচল নিয়ে ঝুঁকি বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে, যা মে মাসের পর সর্বোচ্চ।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৃহস্পতিবার মাত্র একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। গত ৭ মে-র পর এটি ছিল সবচেয়ে কম নৌযান চলাচল।

যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে পড়েছে: গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দফা সমঝোতা স্মারকে (এমওইউ) সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ৬০ দিনের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছিল।

সমঝোতার ১১ নম্বর ধারায় যুক্তরাষ্ট্র ইরানের জব্দ বা সীমাবদ্ধ সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও ছিল।

তবে সমঝোতার তিন সপ্তাহের মাথায় হরমুজে জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতিকে "শেষ" ঘোষণা করেন। এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা অব্যাহত রয়েছে।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটিতে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, জর্ডানেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার
ছবি: সংগৃহিত
বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
পুরনো ছবি: সংগৃহিত
টানা ১৩তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা