{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’ গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী ভিওডি বাংলায় নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও মোদির বাসভবনের সামনে লাঠিচার্জ, সরিয়ে নেওয়া হলো রাহুল গান্ধীকে

আন্দোলনে উত্তাল দিল্লী, প্রশ্নফাঁসে জড়িতদের কঠোর শাস্তির নির্দেশ মোদির

আন্তর্জাতিক ডেস্ক    ২১ জুলাই ২০২৬, ০১:৪৮ পি.এম.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘এনইইটি’ প্রশ্নফাঁসের ঘটনাকে ‘জাতীয় দায়িত্বের বিষয়’ উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

একই সঙ্গে ভবিষ্যতে প্রশ্নফাঁস ঠেকাতে একটি নির্ভুল ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের 'মঙ্গল মিলন' বৈঠকের পর কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের এ তথ্য জানান।

রিজিজুর ভাষ্য, ‘প্রধানমন্ত্রী বলেছেন, প্রশ্নফাঁস রোধ করা শুধু সরকারের নয়, বরং পুরো দেশের সম্মিলিত দায়িত্ব। এজন্য এমন একটি পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা ফাঁসের সুযোগ না থাকে।’

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এনডিএ জোটের শরিকদের সংসদে সরকারের আইন প্রণয়ন কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে সমর্থন দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিরোধী দলগুলোর প্রতিও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের ভবিষ্যৎ এবং তরুণদের কল্যাণে সব সংসদ সদস্যের যৌথ দায়িত্ব রয়েছে।

কিরেন রিজিজু আরও বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে দ্রুত পুনঃপরীক্ষারও ব্যবস্থা করা হয়।

এদিকে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘সিবিআই’ প্রশ্নফাঁসের মূল হোতা হিসেবে অভিযুক্ত এক রসায়নের প্রভাষককে গ্রেপ্তার করেছে। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বলে তদন্তকারীদের দাবি।

এছাড়া ভারতের শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করেছে, যেখানে এনইইটি পরীক্ষা-সংক্রান্ত সন্দেহজনক দাবি, অনুমোদনহীন তথ্য বা প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগ জানানো যাচ্ছে।

সোমবার দিল্লিতে সংসদ অভিমুখে মিছিলের চেষ্টা করলে আন্দোলনকারী শিক্ষার্থী ও ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (CJP)-এর সমর্থকদের ওপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছেন।

এনইইটি পরীক্ষায় প্রতি বছর ২০ লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। চলতি বছরের পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগের পর বাতিল করা হয় এবং পরে পুনঃপরীক্ষা নেওয়া হয়।

এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২১ দিনের অনশন পালনকারী সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার জোর করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পরে হাসপাতাল থেকেই অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অন্যদিকে, সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন এনইইটি প্রশ্নফাঁস এবং অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে বিরোধী দলের বিক্ষোভে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম ব্যাহত হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
ক্যামেরায় ধরা পড়েনি দিল্লির যে গল্প
ছবি: সংগৃহীত
মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কাদের বিক্ষোভ
ছবি : সংগৃহিত
শিক্ষার্থী বিক্ষোভে লাঠিচার্জ, মোদি-অমিত শাহের পদত্যাগ চাইলেন রাহুল