• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানিক মিয়ায় শিক্ষার্থীদের ঢল

ঘটতে যাচ্ছে নতুন দলের আত্মপ্রকাশ

   ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের। তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নতুন দল ঘোষণার অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেছে ছাত্র-জনতা।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি দুপুর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউর সমাবেশস্থলে জড়ো হচ্ছে ছাত্র-জনতা। দুপুরে সাড়ে ১২টায় সেখানে দেখা যায়, দল ঘোষণার জন্য বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আছে ভিআইপিদের জন্য আসনের ব্যবস্থা।

নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সমর্থকদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে। এসময় তাদেরকে আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, ক্ষমতা না জনতা, জনতা-জনতা ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে আসা লোকজনের জন্য বিশুদ্ধ খাবার পানি এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এলাকাজুড়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে।

খুলনা থেকে আসা আফনান হোসাইন বলেন, ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করে আজ থেকে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। এখন থেকে সবাই বাংলাদেশের জন্য রাজনীতি করবেন। রাজনীতিকে অপব্যবহারের সুযোগ আর এদেশে তৈরি হবে না। আশা করি নতুন রাজনৈতিক দল এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

প্রস্তুতির বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সারাদেশ থেকে ছাত্র-জনতা আসতে শুরু করেছেন। আমরা আশা করছি সফলভাবে অনুষ্ঠান শেষ করতে পারবো।

জাতীয় নাগরিক কমিটির সূত্র জানিয়েছে, তারুণ্য নির্ভর নতুন এই রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাতের নাম চূড়ান্ত করা হয়েছে।

নতুন এই রাজনৈতিক দলে সব মিলিয়ে প্রথমে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা দেয়া হবে। পরে পর্যায়ক্রমে কমিটির আকার বাড়ানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
বাবাকে মুক্তিযোদ্ধা দাবি, বক্তব্য প্রত্যাহারে জামায়াত এমপির আবেদন
বাবাকে মুক্তিযোদ্ধা দাবি, বক্তব্য প্রত্যাহারে জামায়াত এমপির আবেদন
পাটশিল্প বাঁচাতে হবে: শিমুল বিশ্বাস
পাটশিল্প বাঁচাতে হবে: শিমুল বিশ্বাস