{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭২, মামলা ৫৪

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পি.এম.
ছবি:সংগৃহীত
ছবি:সংগৃহীত

রাজধানীর গুলশান, রমনা, লালবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চব্বিশ ঘন্টায় মাদকসহ চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) ডিএমপির পক্ষ থেক্লে জানান হয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ‘পুলিশ কন্ট্রোলরুম থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ৪৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে; একই সময়ে মামলা হয়েছে ৫৪টি।

গ্রেপ্তারদের মধ্যে পুলিশের রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগের ২৭, ওয়ারিতে ৮৭, মতিঝিলে ৫৪, তেজগাঁওয়ে ৫৮ ও মিরপুর থেকে ১২১ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া ডিএমপির গুলশান বিভাগ থেকে ৪৫ জন, উত্তরা থেকে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। আর গোয়েন্দা বিভাগের সদস্যরা গ্রেপ্তার করেছেন ৪ জনকে।

তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, মোবাইল ফোন, মোটরসাইকেল, সিএনজি, টায়ার, গাড়ির ব্যাটারি, ল্যাপটপ টেবিল এবং বিদেশি শাড়ি ও থ্রি পিস উদ্ধার হয়।

ডিএমপি জানিয়েছে, অভিযানে একজন ‘ভিকটিমকে উদ্ধার করা হয়েছে’। তবে পুলিশ ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বাবা-ছেলেকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
ছবি: ভিওডি বাংলা
প্রকৃতি রক্ষা না করলে পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত
সন্ধান মিলেছে বুড়িগঙ্গায় নিখোঁজ দুই জনের