সন্ধান মিলেছে বুড়িগঙ্গায় নিখোঁজ দুই জনের

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে এমভি সুন্দরবন-১২ নামে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ দুই জনের খোঁজ মিলেছে।
জানা যায়, নিখোঁজ দুইজন নদীর অন্য পাশে সাঁতরে ওঠে। তাদের কাছে মোবাইল না থাকায় পরিবারের মাধ্যমে তারা ট্রলারের মালিককে বিষটি জানান।
ট্রলারের মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় ট্রলারে ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন নিরাপদে উদ্ধার হলেও দুইজন এখনো নিখোঁজ ছিলেন।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য