{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেপ্তার ৩৩

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

রোববার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার (১৮ জুলাই) উত্তরা পশ্চিম, তুরাগ ও বংশাল থানা পুলিশ নিজ নিজ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।

উত্তরা পশ্চিম থানায় গ্রেপ্তার ১৫

উত্তরা পশ্চিম থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

তারা হলো– মো. তাহিন (২৫), মো. শাজাহান আকন্দ (৩৫), মো. তুহিন হোসেন (১৯), মো. সায়িম হোসেন (১৯), ইমন (২৮), রকিবুল ইসলাম পবন (২৮), মো. হৃদয় মিয়া (২৪), রহমত উল্লাহ (২৪), মো. জয় (১৯), মো. ফরহাদ হোসেন (১৯), মো. টিটু মিয়া (১৯), মো. মামুন (১৯), মো. হাসান (২৫), মো. বিপ্লব (১৯) ও মো. বাহার উদ্দিন (২৬)।

তুরাগ থানায় গ্রেপ্তার ১১

তুরাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে।

তারা হলো- মো. বকুল মিয়া (২৪), মো. নুরুজ্জামান (২৩), মো. আনিছুর রহমান (৩০), মামুনুর রশিদ (৪০), মো. হোসেন (২৮), সোহরাব (২৫), মো. হৃদয় (২৩), মো. আল-আমিন (৩২), সোহেল আহম্মোদ (৪১), নিজাম উদ্দিন খোকন (৪০) ও আব্দুল ওয়াহাব (৪০)।

বংশাল থানায় গ্রেপ্তার ৭

বংশাল থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে।

তারা হলো- মো. শামসু (৪৫), মো. আবুল হোসেন (৭০), সাদেকুর রহমান (৫০), মো. রায়হান ইসলাম সেজান, মো. সুমন (৪৮), মো. রুবেল (৩৮) ও মাহাবুব হাসান সুজাল (২১)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বাবা-ছেলেকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
ছবি:সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭২, মামলা ৫৪
ছবি: ভিওডি বাংলা
প্রকৃতি রক্ষা না করলে পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে: ডিএসসিসি প্রশাসক