{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে শনিবার (১৮ জুলাই) যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো– রুবেল (৩০), মো. নাজমুল (৩৮), জুবায়ের ভুঁইয়া আবু তালহা (২০), সাব্বির, নজরুল ইসলাম, হেদায়াত হোসেন (২৪), মো. হাসান মিয়া (২৫), মো. রিয়াদ (১৯), মাহাবুব (৩৭), মো. সিদ্দিক (৪০), কাউসার জয়জীৎ (৩০), শহর আলী (৫০), মো. রিয়াজ (২৬) এবং জিএম রানা আহমেদ।

ডিসি নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বাবা-ছেলেকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
ছবি:সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭২, মামলা ৫৪
ছবি: ভিওডি বাংলা
প্রকৃতি রক্ষা না করলে পৃথিবীর অস্তিত্ব হুমকির মুখে পড়বে: ডিএসসিসি প্রশাসক