{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইউএনও বদলির খবরে নাগেশ্বরীতে মিষ্টি বিতরণ রোনাল্ডোর ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জিতবে স্পেন ‘টাকা দিয়ে কয়জনকে ঠেকাব’, ভাইরাল অডিও নিয়ে কারারক্ষীর ক্ষোভ গণভোটের রায় বাস্তবায়নে রাজপথেও লড়াই করব: জামায়াত আমির সাফের সেই সহকারী আজ বিশ্বকাপ ফাইনালের রেফারি টেস্ট-ওয়ানডে সিরিজ খুইয়ে টি-টোয়েন্টিতে জিতল বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক অনুমোদন পেল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪ শাখা কমিটি বিদেশে পলাতক গোষ্ঠী জুলাইয়ের বীরদের ভিলেন বানাতে সক্রিয়: সাদিক কায়েম জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার সচেষ্ট: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০১:১০ পি.এম.
প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা
প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

প্রতিবন্ধী ব্যক্তিরাও মানুষ। এ রাষ্ট্রে তাদেরও সমান অধিকার রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, কিন্তু বিভিন্নভাবে তারা বঞ্চিত ও লাঞ্ছিত হন। রাষ্ট্রের উচিত তাদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা।  

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, বিএনপি সবসময় এ বিষয়ে এগিয়ে এসেছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়গুলোতে অত্যন্ত সচেষ্ট। তাঁর সহধর্মিণীও এ ব্যাপারে খুবই আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি বলেন, যখনই প্রতিবন্ধী ব্যক্তি বা সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা আসে, তখন তাদের এগিয়ে আনতে তারা সবসময় সচেষ্ট থাকেন। আমাদের সমাজে যেসব প্রতিবন্ধী মানুষ রয়েছেন, তাদের পুনর্বাসন ও দেখাশোনার দায়িত্ব শুধু সরকারের নয়; আমরা যারা সমাজে বসবাস করি, আমাদের সবারই সমান দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে এই পিছিয়ে থাকা মানুষগুলো আর পিছিয়ে থাকবে না। কারণ তাদেরও মেধা আছে। সুযোগ পেলে তারাও সমাজ ও রাষ্ট্রকে অনেক কিছু দিতে সক্ষম। যদি তারা বেঁচে থাকার সুযোগ পায়, পড়াশোনার সুযোগ পায়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ পায়, চাকরি করার সুযোগ পায়-তাহলে অবশ্যই তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, আমি অন্তত বলতে পারি, আমাদের সরকার এ ব্যাপারে সচেষ্ট। আমি ঢাকা মহানগরের প্রশাসক হিসেবে বলতে পারি, আমরাও এ বিষয়ে আন্তরিক। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের কাছে আসবেন। ইনশাআল্লাহ, আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইজিপি মো. আলী হোসেন ফকির
আন্তঃদেশীয় অপরাধ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের পথে আইজিপি
সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের বাসায় দুদকের অভিযান
সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের বাসায় দুদকের অভিযান
ছবি: সংগৃহীত
সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: মির্জা ফখরুল