• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা

থানার সামনে কৃষকদল নেতার নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি    ১৮ জুলাই ২০২৬, ১১:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ থানার সামনে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। হামলার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আহতরা হলেন দীপ্ত টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহারিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভির জেলা প্রতিনিধি মিশন আলী।

সাংবাদিক মিশন আলীর দাবি, কয়েক দিন আগে আড়পাড়া এলাকায় মাদক-সংক্রান্ত একটি ঘটনার জেরে শুক্রবার সন্ধ্যায় দুই যুবককে থানায় নিয়ে আসে পুলিশ। পরে রাতের দিকে স্থানীয় লোকজন থানায় জড়ো হন।

তার অভিযোগ, এ সময় কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী থানার সামনে আসা নারীদের ওপর হামলা চালান। সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ভিডিও করতে বাধা দেন। পরে তার নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ করেন মিশন আলী।

অপর আহত সাংবাদিক শাহারিয়ার আলম সোহাগের অভিযোগ, হামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার না করে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ওসি জেল্লাল হোসেন কয়েকজনকে থানায় ডেকে আনার পরই হামলার ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে কৃষকদল নেতা জালাল উদ্দিনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, পৌর এলাকার আড়পাড়া গ্রাম থেকে একটি মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছিল। খবর পেয়ে ওই গ্রামের নারী-পুরুষ থানা ঘেরাও করার চেষ্টা করেন। তবে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ সম্পর্কে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীর কিশোরগঞ্জে কনে নিয়ে ফেরার পথে খাদে পড়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত
কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, শিশুসহ নিহত ২
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফায়ার সার্ভিসের ডুবুরি সাদিক হোসেন শুভ।  ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক শুভর দাফন সম্পন্ন
ছবি: ভিওডি বাংলা
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড