• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে ভাঙচুর গাজীপুরে চলছে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির ‘জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায় যাত্রাবাড়ীর প্রতিরোধ’ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ: ড. মাসুদ ‘ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট উজ্জ্বল দৃষ্টান্ত’ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা কামারখন্দ উপজেলা বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শিবিরের ম্যারাথনে অংশ নেয়াদের ৯০ শতাংশই লীগের পেছনে ঘুরতো নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার বাংলাদেশের উড়ন্ত সূচনা, উচ্ছ্বসিত জাইমা রহমান

কামারখন্দ উপজেলা বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা বিএনপি। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ের আগাছা পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীরা পুকুরপাড়ের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

​উপজেলা প্রশাসনের অবহেলায় দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা উপজেলা পরিষদের পুকুর পাড়ের আগাছা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরপাড়ের বিভিন্ন অংশ আগাছায় ঢেকে ছিল। এতে জায়গাটি অপরিচ্ছন্ন হয়ে পড়ে এবং চলাচলকারীদের কাছেও তা দৃষ্টিকটু মনে হতো। পরিচ্ছন্নতা অভিযান শুরুর ফলে এলাকাটির পরিবেশ আগের তুলনায় অনেকটা স্বাভাবিক হয়ে উঠবে বলে তারা আশা করছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক উন্নয়নমূলক কাজেও জনগণের পাশে থাকতে তাঁরা আগ্রহী। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তাঁরা।

​অভিযানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আনসারের মানবিকতায় পরিবারে ফিরলো অবুঝ শিশু
ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। ছবি: ভিওডি বাংলা
সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই: জাহিদ হোসেন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ