• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বন্যার্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী আনসারের মানবিকতায় পরিবারে ফিরলো অবুঝ শিশু ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামে বন্যার্তদের ধানবীজ ও পশুর টিকা দেবে সরকার: কৃষিমন্ত্রী জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল চট্টগ্রামে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্থমন্ত্রীসহ ভেঙে পড়ল মঞ্চ ভিসা নীতি কঠোর করল যুক্তরাষ্ট্র, পড়া শেষে ৩০ দিনে ছাড়তে হবে দেশ অল্প বয়সেই কঠিন চ্যালেঞ্জে দেশের মেধাবী তরুণরা: জাইমা রহমান জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা সহায়তার দাবি এনসিপির

সবাইকে নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই: জাহিদ হোসেন

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ০৪:১১ পি.এম.
ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। ছবি: ভিওডি বাংলা
ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। ছবি: ভিওডি বাংলা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, সবাইকে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে আমরা বসবাস করতে চাই। যেখানে কোনো হিংসা-বিদ্বেষ থাকবে না। আর প্রত্যেক ইউনিয়নে কমপক্ষে একটি করে খেলার মাঠ থাকবে। যেখানে বাচ্চারা বিভিন্ন খেলাধুলা করতে পারবে। আমার চাই, আমাদের আগামী প্রজন্ম খেলাধুলায় সুস্থ সবল হোক। ফুটবল ভলিবল প্রতিযোগিতা করব, যা ছেলেদের জন্য মেয়েদের জন্য হবে। 

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলা ইনডোর স্টেডিয়ামে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) খাতের আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরসমূহে দেশি ছোট মাছ চাষ প্রদর্শনীর উপকরণ, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে গাছের চারা, শাকসবজি, মরিচ, বীজ ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

এ সময় স্থানীয় সরকার হতে প্রাপ্ত মন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে স্থানীয় দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী উপজেলা মৎস্য অফিসার আব্দুর রাজ্জাক মিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন ওসি আব্দুল কুদ্দুস জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা প্রমূখ ।

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
কোমল পানীয়তে চেতনানাশক মিশিয়ে স্ত্রীকে হত্যা, অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ছবি: ভিওডি বাংলা
পাংশায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: ভিওডি বাংলা
ডিমলায় মসজিদে মোয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার