• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী শহীদ জিয়ার আদর্শেই দেশের উন্নয়ন সম্ভব: প্রশাসক আবদুস সালাম প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন

জামায়াতে ইসলামীর আমির

‘গডফাদার-গডমাদারের বাংলাদেশ দেখতে চাই না’

   ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫১ পি.এম.

পঞ্চগড় প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা দেশের মানুষের সমর্থন পেলে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, যেখানে পাস করার পর তাঁকে চাকরির অফার দেওয়া হবে। কেউ বেকার থাকবে না।’ 

বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘আমরা এ দেশে মেজরিটি-মাইনরিটি মানি না। এ দেশে যারাই জন্মগ্রহণ করেছে, তারাই দেশের গর্বিত নাগরিক। বিশেষ করে মুসলমান ভাইদের বলব, অন্য ধর্মের মানুষকে কষ্ট দেবেন না। যারা এ দেশকে মেজরিটি-মাইনরিটি করে রেখেছিল, তারাই মাইনরিটির জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। বাহাত্তরের পর থেকে এখন পর্যন্ত এমন যেসব ঘটনা ঘটেছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হোক।’

শফিকুর রহমান বলেন, ‘আমরা আর গডফাদার-গডমাদারের বাংলাদেশ দেখতে চাই না। মাফিয়াতন্ত্র, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে চাই। ভবিষ্যতে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে আরেকবার গর্জন করতে হবে। কেউ কেউ আমাদের এখনো ভয় দেখায়। আরে ভাই, যাঁরা শহীদ হওয়ার জন্য উন্মুখ, তাঁদের ফাঁসির ভয় দেখান। এই ভয় করলে আমাদের নেতাদের ফাঁসিকাষ্ঠে ঝুলতে হতো না। তাঁরা হাসতে হাসতে জীবন দিয়েছেন।’

এ সময় পঞ্চগড় জেলার উদ্দেশে ডা. শফিক বলেন, কৃষিভিত্তিক এলাকা হিসেবে পঞ্চগড়ে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে বেকারের মালা গলায় নিয়ে ঘোরার চেয়ে কৃষিবিদ হওয়া অনেক ভালো। একজন কৃষক এক সেকেন্ডের জন্য বেকার থাকে না। যেসব এলাকা এর আগে বঞ্চিত হয়েছে, আমরা সরকারে গেলে তারা তাদের পাওনা আগে পাবে।’

অনুষ্ঠানে জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ