• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রোববার থেকে রাজধানীর ১৩ স্থানে কম দামে মিলবে ডিম


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও ও কাপ্তান বাজারসহ দুই সিটি করপোরেশনের ১৩টি স্থানে উৎপাদক থেকে ডিলারের মাধ্যমে সরাসরি ভোক্তা পর্যায়ে ডিম সরবরাহ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘বাজার অস্থিরতার কারণ নিয়ে’ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

তিনি বলেন, রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি ও উত্তর সিটি করপোরেশনের সাতটি স্থানে উৎপাদক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে ডিম বিক্রি শুরু করা হবে।

তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ে খামারিদের সরাসরি বাজারে যুক্ত করার কথা ভাবা হচ্ছে।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্য তেল, ছোলা, খেজুর, সেমাই, চিনি, ডাল, কীভাবে আনা যায় এবং শুল্ক কমানো ও আমদানি উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার।’

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও জানান আলীম আখতার খান।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন