• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবনায় ট্রেনে কাটা পড়ে নিহত ২ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম, সংসদমুখী শিক্ষার্থীরা পিছিয়ে গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ বন্যায় ৭ জেলায় পানিবন্দি ১ লাখ ৫৫ হাজার পরিবার, মৃত্যু ৫৪ ইরানের রাষ্ট্রদূতকে তলব করল নয়াদিল্লি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনে ফের পরীক্ষা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী সরকার জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার

সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

রূপপুরে দেশীয় দক্ষ জনবল গড়ে তুলছে সরকার

সংসদ প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৮ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে প্রায় পাঁচ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ভবিষ্যতে বিদেশি জনবলের ওপর নির্ভরতা কমাতে এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদকে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (১৪ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম কার্যদিবসে জামালপুর ৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ রাশিয়ান ঠিকাদারের তত্ত্বাবধানে রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর এনপিপি প্রশিক্ষণকেন্দ্রে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কনট্রাক্টের আওতায় আন্তর্জাতিকমানের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে ফুল স্কেল সিম্যুলেটরসহ প্রয়োজনীয় সব সহায়ক কারিগরি যন্ত্রপাতি ব্যবহার করে সেখানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কেন্দ্রের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরা রাশিয়া থেকে সরাসরি প্রশিক্ষণ নিয়েছেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষকরা বর্তমানে রূপপুর এনপিপির কমন প্ল্যান্টে কর্মরত জনবলকে প্রশিক্ষণ দিচ্ছেন, যারা প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে ধাপে ধাপে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনা সম্ভব হবে।

মন্ত্রী আরও জানান, দেশের দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিজেদের সক্ষমতা আরও বাড়িয়ে ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন (টিএসও) হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারমন্ত্রী। ছবি-ভিওডি বাংলা
বন্যা মোকাবিলায় সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ
ছবি: সংগৃহীত
পাবলিক পরীক্ষার জন্য স্থায়ী কেন্দ্র নির্মাণ করবে সরকার
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর