• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সায়েন্সল্যাব অবরোধ শেষে শিক্ষা বোর্ডমুখী শিক্ষার্থীরা, পুলিশি বাধা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেক বৈঠকে অংশগ্রহণ নিয়ে যা জানাল ঢাকা গাজার নিহত ৩০০ শিশুর নাম সেলাই করলেন ডায়ানা বন্যা পরিস্থিতিতে এইচএসসি স্থগিতের দাবি ছাত্র অধিকার পরিষদের ব্যাটারিচালিত অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা হবে ‘এককালীন ২ কোটি, মাসে ১০ লাখ টাকা চাঁদা দিবি’ ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা আবার ইরানি জাহাজে ট্রাম্পের অবরোধ আরোপ

কে এই বারিশা হক?

বিনোদন ডেস্ক    ১৪ জুলাই ২০২৬, ০১:২০ পি.এম.
বারিশা হক। ছবি: সংগৃহীত
বারিশা হক। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ব্র্যান্ড প্রমোশনের জগতে বাংলাদেশের পরিচিত নাম বারিশা হক। একাধারে তিনি ব্র্যান্ড প্রমোটার, উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তবে বর্তমানে ব্র্যান্ড প্রমোশন এবং লাইভ কমার্সের মাধ্যমেই তিনি সবচেয়ে বেশি পরিচিত। সম্প্রতি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ এর ন্যাশনাল কালচারাল আইকন হিসেবে মনোনীত হয়ে নতুন করে আলোচনায় এসেছেন।

ট্র্যাডিশনাল ও ডিজিটাল দুই মাধ্যমেই সমানভাবে পরিচিত বারিশা হক। ২০০৮ সালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি স্কুলভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে মিডিয়ায় তার যাত্রা শুরু। পরে বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) থেকে নৃত্যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেন। এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, স্টেজ শো ও সাংস্কৃতিক আয়োজনে নৃত্যশিল্পী হিসেবে অংশ নেওয়ার পাশাপাশি মডেলিং, উপস্থাপনা ও অভিনয় করেন।

কর্মজীবনের শুরুটা সহজ ছিল না। মূলধারার মিডিয়ায় নিজের অবস্থান তৈরি করতে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। তবে সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়ে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন সম্ভাবনা খুঁজে নেন। বিশেষ করে করোনা মহামারির সময় স্টেজ শো ও শুটিং কমে গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্র্যান্ড প্রমোশনে মনোযোগ দেন। সেই সিদ্ধান্তই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।

বর্তমানে বারিশা হকের অফিশিয়াল ফেসবুক পেজে ২৩ লাখের বেশি অনুসারী রয়েছে। অনলাইন ব্যবসা ও লাইভ কমার্সের প্রসারের সঙ্গে সঙ্গে তার ব্যস্ততাও বেড়েছে। প্রতিদিন গড়ে তিন থেকে চারটি ফেসবুক লাইভে অংশ নেন তিনি। ঈদ, দুর্গাপূজা, পয়লা বৈশাখ কিংবা শীত মৌসুমে দৈনিক লাইভের সংখ্যা সাত থেকে আটটিতেও পৌঁছে যায়। পণ্যের ধরন ও প্রচারণার ওপর নির্ভর করে প্রতিটি লাইভের জন্য তিনি ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।

তার এই কার্যক্রম পরিচালনায় আট সদস্যের একটি টিম কাজ করে। ফেসবুক পেজ পরিচালনা, লাইভের সময়সূচি নির্ধারণ, পণ্য গ্রহণ ও পাঠানো, মেকআপ, ফটোগ্রাফি এবং অন্যান্য দায়িত্ব পালন করেন তারা।

ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি বারিশা হক মডেলিং, উপস্থাপনা ও অভিনয়েও সক্রিয় ছিলেন। ২০১৩ সাল থেকে র‌্যাম্প মডেল হিসেবে বিভিন্ন ফ্যাশন শোতে অংশ নিয়েছেন। বিভিন্ন বিজ্ঞাপন, টেলিভিশন অনুষ্ঠান ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। তবে বর্তমানে ডিজিটাল ব্র্যান্ড প্রমোশনই তার পেশাগত পরিচয়ের প্রধান ভিত্তি।

সম্প্রতি মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ এর ন্যাশনাল কালচারাল আইকন হিসেবে দায়িত্ব পাওয়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার সুযোগ পেয়েছেন বারিশা হক। আয়োজকদের মতে, তার সম্পৃক্ততা প্রতিযোগিতার সাংস্কৃতিক পরিধিকে আরও সমৃদ্ধ করবে। অন্যদিকে বারিশা হকও এই স্বীকৃতিকে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

ডিজিটাল মার্কেটিং ও লাইভ কমার্সের দ্রুত বিকাশের ফলে বাংলাদেশে ব্র্যান্ড প্রমোশন এখন সম্ভাবনাময় একটি পেশা। আর সেই খাতের অন্যতম সফল ও প্রভাবশালী মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বারিশা হক। মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপিকার পরিচয় ছাড়িয়ে বর্তমানে তিনি দেশের ডিজিটাল কমার্স ইকোসিস্টেমের অন্যতম আলোচিত ব্র্যান্ড প্রমোটার।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাঠমিস্ত্রি থেকে ৪ হাজার কোটি টাকার মালিক
ছবি: সংগৃহীত
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
ছবি: সংগৃহীত
কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ