• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চলে গেলেন দক্ষিণী সিনেমার বিখ্যাত খলনায়ক এসআই রাজশেখরন

শাহাদাত হাওলাদার    ১৪ জুলাই ২০২৬, ১২:৫৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বর্ষীয়ান মালয়ালাম অভিনেতা এসআই রাজশেখরন। 

রোববার (১২ জুলাই) কেরালার কোট্টায়ামের চিঙ্গাভানামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

‎‎ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নিজ বাড়িতেই শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে এই প্রবীণ অভিনেতার। তবে পরিবার বা ঘনিষ্ঠ সূত্র এখনো তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানায়নি। তার মৃত্যুর খবরে মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

‎‎দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এসআই রাজশেখরন। বিশেষ করে পুলিশ কর্মকর্তা ও খলনায়কের চরিত্রে তার শক্তিশালী ও বাস্তবধর্মী অভিনয় দর্শকদের কাছে তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

‎‎তার প্রকৃত নাম ছিল রাজশেখরন। তবে একের পর এক সিনেমায় সাব-ইন্সপেক্টর (এসআই) ও অন্যান্য পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয়ের কারণে নামের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায় ‘এসআই’। পরবর্তীতে এই নামেই তিনি মালয়ালাম চলচ্চিত্রে পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন।

‎‎১৯৮০-এর দশকে অভিনয়জীবন শুরু করে ধীরে ধীরে মালয়ালাম সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। নির্মাতা জোশি পরিচালিত একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে বহু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন এই গুণী শিল্পী।

‎এসআই রাজশেখরনের মৃত্যুতে মালয়ালাম চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, নির্মাতা ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। তার অবদান দক্ষিণী সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
ছবি: সংগৃহীত
কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত
‘জুরাসিক পার্ক’ খ্যাত তারকা স্যাম নিল আর নেই