• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুনের দায়িত্ব গ্রহণ ভিডিও দেখে প্রধানমন্ত্রীর ফোন, বদলে গেল পরীক্ষার কেন্দ্র কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে রামুতে ছাত্রদলের ত্রাণ বিতরণ চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক নতুন জুয়া প্রতিরোধ আইন, প্রথম মামলায় দুই আসামির রিমান্ড ফেসবুকের মতো পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ

চীনে মুক্তির পরিকল্পনায় ‘রামায়ণ পর্ব ১’

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ০৬:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম ‘রামায়ণ পার্ট ১’। নির্মাতা নীতেশ তিওয়ারির এই মেগা বাজেটের ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহের মধ্যেই এবার শোনা যাচ্ছে নতুন খবর। ভারত ছাড়াও চীনে ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা। বিষয়টি নিয়ে দেশটির পরিবেশক ও প্রদর্শকদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবির প্রচারণার অংশ হিসেবে রণবীর কাপুর, যশ এবং সাই পল্লবীকে নিয়ে চার দিনের একটি চীন সফরের পরিকল্পনা করা হচ্ছে।

প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর পিংইয়াও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ প্রদর্শনী ও সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তারকাদের। এরপর ১ অক্টোবর থেকে শুরু হওয়া চীনের ‘গোল্ডেন উইক’ উপলক্ষে দেশটির একাধিক শহরে প্রচারণামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

একসময় চীন ছিল হিন্দি চলচ্চিত্রের অন্যতম বড় আন্তর্জাতিক বাজার। ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘থ্রি ইডিয়টস’, ‘অন্ধাধুন’ এবং ‘বজরঙ্গি ভাইজান’সহ বেশ কয়েকটি ভারতীয় চলচ্চিত্র সেখানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে ‘দঙ্গল’ চীনের বক্স অফিসে অসাধারণ সাফল্য অর্জন করে।

তবে ‘অন্ধাধুন’-এর পর থেকে উল্লেখযোগ্য কোনো বলিউড চলচ্চিত্র চীনে মুক্তি পায়নি। ফলে ‘রামায়ণ পার্ট ১’ দেশটিতে মুক্তি পেলে ভারতীয় চলচ্চিত্রের জন্য চীনের বাজার আবারও উন্মুক্ত হতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

এদিকে, ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার আগামী ২৪ জুলাই ২০২৬ দিল্লিতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হবে। গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ছবির নির্মাতারা।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের দীপাবলি উৎসবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রামায়ণ পার্ট ১’। আর ছবিটির দ্বিতীয় কিস্তি আগামী বছর একই উৎসব উপলক্ষে মুক্তির কথা রয়েছে। শুরু থেকেই ছবি দুটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। বক্স অফিসেও বড় সাফল্য পাওয়ার আশা করছেন নির্মাতারা।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘জুরাসিক পার্ক’ খ্যাত তারকা স্যাম নিল আর নেই
ছবি: সংগৃহীত
এক পর্দায় দেখা যাবে রণবীর সিং ও ববি দেওলকে
ছবি: সংগৃহীত
৩.৫০ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান