• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

'২৪-এর জুলাই ছাপিয়ে সমুজ্জ্বল' ২৩-এর ১২ জুলাই, তারেক রহমানের ভাষণ ছিল অভ্যুত্থানের আশ্চর্য প্রদীপ

শায়রুল কবির খান    ১৪ জুলাই ২০২৬, ০১:৫৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনটি ছিল ২০২৩ সালের ১২ জুলাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সেদিন রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিশাল সমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

সমাবেশে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ঐতিহাসিক 'একদফা' ঘোষণা করেন। তাঁর সেই বজ্রকণ্ঠের মূল বার্তা ছিল—'দফা এক, দাবি এক—শেখ হাসিনার পদত্যাগ।

স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে তিনি দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিএনপির এই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে একই দিনে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলিও রাজধানীর বিভিন্ন পয়েন্টে পৃথক সমাবেশ থেকে অভিন্ন একদফার ঘোষণা দেয়। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয়নগর এলাকায়, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন এলাকায়, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিল এলাকায় এবং জামায়াতে ইসলামী-সহ অন্য দলগুলি স্ব-স্ব অবস্থান থেকে রাজপথে নেমে আসে।

জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে তেইশের জুলাইয়ের সেই তীব্র গণ-আন্দোলন ও রাজনৈতিক সংকল্পই মূলত পরবর্তী সময়ে চব্বিশের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের এক মজবুত ভিত্তি তৈরি করেছিল।

বাংলাদেশের দীর্ঘ ১৬-১৭ বছরের রাজনৈতিক লড়াইয়ের ইতিহাসে ২০০৭ সালের শেষের দিকে ওয়ান-ইলেভেনের জেনারেল মঈন ও ফখরুদ্দিনের মাইনাস-টু ফর্মুলার সরকার গঠনের পর থেকেই বিএনপি ও বিরোধী দলগুলির ওপর শুরু হয় চরম নির্যাতন, হামলা ও মামলার এক অন্তহীন অধ্যায়।

দমন-পীড়নের মধ্যেই ২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের বর্বর হামলা, ভাঙচুর ও গণগ্রেফতার চালানো হয় এবং পরদিন গভীর রাতে গুলশানের বাড়ি থেকে গ্রেফতার করা হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠের ঐতিহাসিক বিভাগীয় মহাসমাবেশ থেকে প্রধান অতিথি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডঃ খন্দকার মোশাররফ হোসেন সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক '১০ দফা' আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা করেন, যা যুগপৎ আন্দোলনের এক শক্তিশালী ভিত্তি গড়ে তোলে। মনে রাখতে হবে, ওই দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বাংলাদেশের পরিস্থিতি ছিল সেই দিনটির প্রয়োজন ও গুরুত্বের ঠিক বিপরীত। মানবাধিকার শব্দটি যেন হারিয়ে গিয়েছিল দেশ থেকে।

আন্দোলনের সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের পুরো জুলাই মাস জুড়ে বিএনপি'র প্রতিটি কর্মসূচিতে সরকারি পুলিশ বাহিনী এবং আওয়ামী লিগ, যুব লিগ ও ছাত্র লিগের যৌথ হামলা, পাল্টা কর্মসূচি এবং নিষ্ঠুরতম নিপীড়ন চালানো হয়। তেইশের জুলাইয়ের তেমনই এক ভয়াল, অগ্নিঝরা দুপুরে আকাশে কালো মেঘের ঘনঘটা আর চারদিকের চরম প্রতিকূলতার মাঝে নয়াপল্টনের মহাসমাবেশে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। সেদিন দেশের তরুণ সমাজের কাছে তারুণ্যের প্রতীক এবং স্বাধীনতার ঘোষক, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রক্ত ও নীতির যোগ্য উত্তরসূরি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রথমবারের মতো জনসম্মুখে প্রকম্পিত মাইকে বেজে ওঠে। তাঁর সেই অকুতোভয় ও বজ্রকণ্ঠের দিকনির্দেশনা লাখো জনতার ভেতরের সব ভয়কে জয় করে এক অদম্য সাহসের জন্ম দিয়েছিল এবং পুরো নয়াপল্টন ময়দানকে এক ঐতিহাসিক গণজোয়ারে কাঁপিয়ে তুলেছিল।

সেদিন নয়াপল্টনের সেই অগ্নিঝরা দুপুরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের প্রতি তীব্র ক্ষোভ ও চরম আবেগে ফেটে পড়েছিল উত্তাল লাখো জনতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অকুতোভয় বক্তব্য শুনে স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র ফিরে পাওয়ার স্বপ্নে বিভোর লাখো মানুষের চোখ গড়িয়ে জল নেমে এসেছিল।

আজ অনেকেই প্রশ্ন তোলেন, চব্বিশের জুলাই-অগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের অভূতপূর্ব জৌলুসের আড়ালে কি তেইশের জুলাইয়ের সেই সুকঠিন ও রক্তঝরা গণ-আন্দোলন হারিয়ে গেছে? কিন্তু বাস্তবতা হল, শেখ হাসিনা সরকারের পতনের স্বপ্নে পাগলপারা জুলাইয়ের সেই উত্তাল দিনগুলো কোনওভাবেই ভুলে যাওয়ার নয়।

শত শত বাধা, নিপীড়ন ও বুলেটের ভয় উপেক্ষা করে রাজপথে গড়ে ওঠা সেই স্বৈরাচারবিরোধী আন্দোলনে দুটি দিন ছিল একেকটি মহাসমুদ্রের মতো— ২০২৩ সালের ১২ জুলাইয়ের ঐতিহাসিক গণজোয়ার ও একই বছরের ২৮ অক্টোবরের মহাসমাবেশ। যে মহাসমাবেশকে রাষ্ট্রশক্তি সমস্ত জিঘাংসা দিয়ে মোকাবিলা করেছে, রক্ষা পায়নি কর্তব্যরত সাংবাদিক, সাধারণ মানুষও।

দীর্ঘ ১৭ বছরের রক্তক্ষয়ী সংগ্রামে রাজপথে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও আত্মত্যাগের চূড়ান্ত ফসল এই ১২ জুলাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুখ থেকে আসা সেই ঐতিহাসিক '১-দফা' ঘোষণা আজ দলের প্রতিটি নেতাকর্মী ও গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে চিরকাল এক অনন্য প্রেরণা ও অমূল্য সম্পদ হয়ে থাকবে।

সূত্র: দ্যা ওয়াল

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইতিহাস ও বর্তমানের সন্ধিক্ষণে শহীদ জিয়া: আদর্শের প্রাসঙ্গিকতা
ছবি : সংগৃহীত
গরু ক্রয়-বিক্রয়ের টাকা আদান-প্রদানে সাবধান হোন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরিচ্ছন্ন ঈদ নগরী গঠনে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা