কনসার্টে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার

ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ ‘শরারত’ গান গেয়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া জেসমিন স্যান্ডলাস করে যাচ্ছেন একের পর এক কনসার্ট। দীর্ঘ সময় তেমন আলোচনায় ছিলেন না জেসমিন। প্রায় এক দশক পর গেল বছর রণবীর কাপুর অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার ‘শরারত’ গানে কণ্ঠ দিয়ে আবারও আলোচনায় উঠে আসেন তিনি।
শনিবার ( ১১ জুলাই) দিল্লিতে শুরু হয়েছে জেসমিনের ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। আর এই মাঝে কনসার্টের মঞ্চ থেকে বাগদানের খবর দিয়েছেন জনপ্রিয় এ গায়িকা।
শুধু তাই নয়, কনসার্টে পারফর্ম করার এক ফাঁকে নিজের আঙুলের আংটি দেখান জেসমিন। এরপর ডাকেন শেখরকে। অতঃপর আবেগপ্রবণ হয়ে বলেন, ‘এ মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। সে-ই হলো আমার মনের মানুষ!’
জেসমিনের সংগীতাঙ্গনে পথচলা শুরু ২০০৭ সালে ‘মুসকান’ গানের মাধ্যমে। পরবর্তীতে ‘গুলাবি’ এবং ‘হোয়াটস ইন এ নেম’-এর মতো অ্যালবামের জন্য তিনি সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়ান। সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমায় ‘ইয়ার না মিলে’ গানটি গেয়ে পরিচিতি পেয়েছিলেন জেসমিন। গানটি যখন ব্লকবাস্টার হিট হয়, ঠিক তখনই তিনি তার বাবাকে হারান।
ভিওডি বাংলা/তা








মন্তব্য