• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ এর বিজয়ী সামানজার সাঈদ

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০১:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম সেরা সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছেন সামানজার সাঈদ।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ভিয়েতনামে ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেছেন লাবিবা মনজুর। 

প্রতিযোগিতার বিচারক ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসা, ‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট ও হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪ এফা তাবাসসুম।

আয়োজকরা জানান, শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বুদ্ধিমত্তা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার নিরিখেই সেরাদের নির্বাচন করা হয়েছে। 

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে বসবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম আসর, সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। যার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যশ-কিয়ারার ‘তাবাহি’ নিয়ে বিতর্ক নেটদুনিয়ায়
ছবি: সংগৃহীত
পানির নিচে টানা ২০ ঘণ্টা শুটিং, রেকর্ড রাশমিকার
ছবি: সংগৃহীত
গৌরীর সঙ্গে জীবনের প্রথম ঠিকানার মালিক এখন শাহরুখ