• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আসছে ধ্রুব আহমেদের প্রথম একক নাটক ‘যত দূরেই যাও’

শাহাদাত হাওলাদার    ১২ জুলাই ২০২৬, ০৭:৩০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

তরুণ নির্মাতা ধ্রুব আহমেদ পরিচালিত প্রথম একক নাটক ‘যত দূরেই যাও’ আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে।

‎‎নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, রিফাত জাহান, কোহিনুর আলম, ফারজানা চুমকি, আনিশা তন্নী, ঝুনা চৌধুরী, রবিউল মাহমুদ ইয়ং, মানিক, আবির বাসু এবং তাসলিমা যাহ্‌রা।

নাটকটির শুটিং হয়েছে শ্রীমঙ্গল ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মুরাদ পারভেজ।

সমসাময়িক সম্পর্ক, ভালোবাসা, দূরত্ব, অভিমান এবং জীবনের বাস্তব অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘যত দূরেই যাও’। নির্মাতার দাবি, গল্পের প্রতিটি বাঁকে থাকবে আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের কিছু অপ্রকাশিত সত্য, যা দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা হয়ে উঠবে।

‎প্রথম একক নাটক নির্মাণ প্রসঙ্গে ধ্রুব আহমেদ বলেন, ‎“পরিচালক হিসেবে এটি আমার জন্য অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত।

দীর্ঘ ১৩ বছর ধরে মুরাদ পারভেজ ভাইয়ের সহকারী পরিচালক হিসেবে কাজ করে নিজেকে এই দিনের জন্য প্রস্তুত করেছি। তার সহযোগিতা ও দিকনির্দেশনা ছাড়া এই পথচলা এতটা সহজ হতো না। আমি নাটকের সব শিল্পী ও কলাকুশলীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

প্রথম একক নাটক দিয়েই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার প্রত্যাশা নির্মাতা ধ্রুব আহমেদের। ‘যত দূরেই যাও’ প্রচারের অপেক্ষায় রয়েছেন নাটকপ্রেমীরাও।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গৌরীর সঙ্গে জীবনের প্রথম ঠিকানার মালিক এখন শাহরুখ
ছবি: সংগৃহীত
চিরসবুজ নায়িকা পূর্ণিমার জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
বড় অংকের অর্থ গুনতে হলো টেইলর সুইফটকে