• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই। একই সঙ্গে এই কৌশলগত জলপথ রক্ষায় ইরানের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রোববার (১২ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইএসএনএ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মহসেন রেজাই বলেন, ‘‘কৌশলগত এই জলপথ ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামি প্রজাতন্ত্র ইরান এটি রক্ষা করবে।’’

দীর্ঘদিন ধরে পশ্চিমা বিভিন্ন দেশ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে। এ অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়েছে। তবে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

মহসেন রেজাই বলেন, হরমুজ প্রণালি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এবং এটি দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় নিষ্পত্তিমূলক ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, ‘‘হরমুজ প্রণালি একটি কৌশলগত প্রতিবন্ধক হিসেবে কাজ করে এবং ইরান তার নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা ও জাতীয় শক্তির ওপর নির্ভর করে দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।’’

এর আগে ইরানের সামরিক বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর বৈশ্বিক জ্বালানির বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলা হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে রোববারও যুক্তরাষ্ট্র ও ইরানের সশস্ত্র বাহিনী একে অপরের লক্ষ্যবস্তুতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার পাশাপাশি হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

গত কয়েক দিনের ধারাবাহিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সমাপ্তি ঘোষণা করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সংঘাত শুরু করেছিল, তা থামানোর উদ্দেশ্যেই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। তবে ইরানের সঙ্গে আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: এএফপি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিন্ডসে গ্রাহাম। ছবি: সংগৃহীত
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইরান: উপসাগরীয় অঞ্চলগুলোতে ফের তীব্র সংঘাত
ছবি: সংগৃহীত
সিএনএন’র বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-ইরান কেন পূর্ণমাত্রার যুদ্ধে যাচ্ছে না?