• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অর্থ পাচার: কাস্টমসের ১১ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ পুঁজিবাজারে বাড়ছে দেশি-বিদেশি বিনিয়োগকারীর আস্থা: অর্থমন্ত্রী প্রাথমিক বৃত্তিতে মিলবে দ্বিগুণ অর্থ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর শোক ঢাকায় ৬ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টি, আরও দুই দিন বৃষ্টির আভাস অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক ডোমারে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা ৪৮ ঘণ্টার অভিযান, থুইসাপাড়া থেকে ৪ পর্যটককে উদ্ধার করল বিজিবি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের রক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন চৌধুরীর

ভিওডি বাংলা ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ০৫:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

কয়েকদিন যাবতই টানা বৃষ্টি হচ্ছে দেশজুড়ে। অতিবৃষ্টির কারণে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর অনেক অঞ্চল বন্যা কবলিত। এদিকে রাজধানী ঢাকাতেও দুদিন ধরে বৃষ্টিপাতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরজীবন প্রায় অচল। এমন প্রাকৃতিক দুর্যোগে সবার মতোই বিষণ্ণ তারকারাও। সহমর্মিতার পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানাচ্ছেন তারা।

রোববার (১২ জুলাই) অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

বহুমাত্রিক এই অভিনেত্রী সবাইকে বন্যার্ত মানুষের পাশে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আরো লেখেন, ‘আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।’

উল্লেখ্য, ২০২৪ সালের বন্যার সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের তারকারা একজোট হয়ে দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছিলেন। তবে এবার এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগের খবর মেলেনি।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কিশোরীকে উত্যক্ত ও মারধরের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা
ছবি: সংগৃহীত
'আর্জেন্টিনা শুধু দল নয়, কোটি মানুষের আবেগ'
ছবি: সংগৃহীত
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ এর বিজয়ী সামানজার সাঈদ