• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার

নাহিদকে অভিনন্দন জানিয়েছেন নাছির

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৪ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন। নতুন পথচলায় তাঁকে অভিনন্দন জানাচ্ছি। আশাকরি তাঁর নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর অটল থাকবে। 
নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী গোষ্ঠীগুলির অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নাছির আরও বলেন, ‘জনাব নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যবহিত পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে, জনাব নাহিদ ইসলাম সরকারে থেকেও সেই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। দল গঠন প্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নিবেন, এমন যুক্তি অবিশ্বাস্য।  জনাব নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না। জনাব আসিফ মাহমুদ এবং জনাব মাহফুজ আলম ডিফ্যাক্টো নতুন দলের নেতা। নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন। বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নাই। জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব। সরকারকে নিরপেক্ষ করতে হলে সকল ছাত্রপ্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। সরকারের সাথে বিশেষ সখ্যতা পরিহার করতে হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের ওপর হামলার নিন্দা পাটওয়ারীর
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩
হাসনাতের অনুষ্ঠান ঘিরে লন্ডনে আটক ৩
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান