• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কোস্ট গার্ডের

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৫:১৪ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ কোস্ট গার্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে। চট্টগ্রামের বাঁশখালী ও নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী, ওষুধ, খাবার স্যালাইন ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড শুরু থেকেই উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা নিশ্চিত করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১০ জুলাই) কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সপ্তাহব্যাপী টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া শনিবার (১১ জুলাই) সকালে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার সদস্যরা হাতিয়া থানার কাটাখালী গ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের মাঝে প্রয়োজনীয় ওষুধ, খাবার স্যালাইন এবং শুকনা খাবার বিতরণ করেন।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা ও কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটকালীন সময়ে উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা, উদ্ধার তৎপরতা এবং জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/শিপা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বর্ষণে বেনাপোল বন্দরের ভিতরে পানি
ছবি: সংগৃহীত
বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বৃষ্টি কমলেও কাটেনি বন্যা পরিস্থিতি