• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি ও জনতা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ০৬:০০ পি.এম.
৩ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি ও জনতা
ছবি: সংগ্রহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘরিয়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করানোর চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। বিজিবি ও জনতার তীব্র প্রতিবাদের মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (১১ জুলাই) ভোরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মদিরবাড়ি এলাকার ষোলঘরিয়া সীমান্তের ধবলসুতী বিওপির আওতাধীন মেইন পিলার ৮৩৩-এর ৯-এস (নাইন এস) এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ওপারে থাকা ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের খরখরিয়া ক্যাম্পের সদস্যরা ভোরের অন্ধকারের সুযোগ নিয়ে ওই তিনজনকে পুশইন করার চেষ্টা করছিল। এ সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটে এবং ওই তিন ব্যক্তি শূন্যরেখার ওপারে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়।

তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুপ্রবেশের এই চেষ্টার পর তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছেন। বর্তমানে সীমান্তে বিজিবির টহল জোরদার এবং সার্বক্ষণিক কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের কমান্ডার পর্যায়ে যোগাযোগ করে পুশইনের চেষ্টাকৃত ওই ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কোস্ট গার্ডের
ছবি: সংগৃহীত
বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বৃষ্টি কমলেও কাটেনি বন্যা পরিস্থিতি