• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাজিলের বিদায়ে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ ভিনির

স্পোর্টস ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে রদ্রিগো ও এস্তেভাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অভিযানে বড় ভরসা ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে চার গোল ও একটি সহায়তা করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে নকআউট পর্বে নরওয়ের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের।

এই হারে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। ২৮ বছর পরও অধরা রয়ে গেছে হেক্সা স্বপ্ন। দলের এমন হতাশাজনক বিদায়ে ভেঙে পড়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে ব্যর্থতার দায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের অনুভূতি প্রকাশ করতে কিছুটা সময় নিয়েছেন ভিনিসিয়ুস। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে কীভাবে নিজের অনুভূতি প্রকাশ করবেন, তা খুঁজে পাচ্ছিলেন না।

তিনি আরও বলেন, ‘সব বয়সী অসংখ্য মানুষকে আমাদের সমর্থন করতে এবং আমাদের স্বপ্নের সঙ্গে থাকতে দেখেছি। তাই এই সময়ে নীরব থাকা ভক্তদের প্রতি অন্যায় হবে। তবে নিজেকে মানসিক ও শারীরিকভাবে গুছিয়ে নিতে আমার কয়েকটি দিনের প্রয়োজন ছিল।’

জাতীয় দলের হয়ে খেলাকে নিজের জীবনের সবচেয়ে বড় গর্ব উল্লেখ করে ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপের শেষ ষোলো থেকে এভাবে বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

সমর্থকদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এই টুর্নামেন্টের জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন এবং পরিবার ও সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন।

তবে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ও জানিয়েছেন ভিনিসিয়ুস। তিনি বলেন, ‘এই হতাশার অনুভূতি খুবই তীব্র। আমাদের দল এতটাই শক্তিশালী ছিল যে আরও অনেক দূর যাওয়া সম্ভব ছিল। দুর্ভাগ্যবশত আমরা তা পারিনি। আমি সবার কাছে ক্ষমা চাই। বিশ্বের চূড়ায় পৌঁছানোর আমাদের যৌথ স্বপ্নের জন্য আমি আবারও লড়াই করব।’

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রথমার্ধ শেষে ১-১ সমতায় স্পেন-বেলজিয়াম
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় সাদিও মানের
ছবি: সংগৃহীত
পর্তুগালের নতুন কোচ হচ্ছেন জর্জ জেসুস