• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সিলেট প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ০৮:৪৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক আদেশে তাকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

আদেশে বলা হয়েছে, কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শফিকুল ইসলাম খানকে অবিলম্বে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশ কার্যকরের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এর অনুলিপি সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার বলেন, প্রশাসনিক প্রচলিত নিয়ম অনুসারেই কোম্পানীগঞ্জ থানার ওসিকে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সীমান্তে চোরাচালান ও পাথর সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ওসির সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শুধু এই ওসি নন, যেকোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্তের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগ পাওয়া গেলে তদন্ত হবে এবং দোষ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রের দাবি, কোম্পানীগঞ্জ থানায় যোগদানের পর থেকেই ওসি শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে সীমান্তে চোরাচালান ও পাথর সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে বুধবার (৮ জুলাই) গণমাধ্যমে ‘পুলিশ চেকপোস্ট যেন ওসি শফিকুলের টোল প্লাজা’ শিরোনামে সংবাদ প্রকাশের পরদিনই তাকে সিলেট পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের চুল কাটা নিয়ে বিদ্যালয়ে হাতাহাতি
ছবি: সংগৃহীত
খুলনা কারাগার থেকে পালানো বন্দি ৩ ঘণ্টায় পুনরায় গ্রেপ্তার
সিয়াম মুক্তার ভূঁইয়া
নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫