• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৬ বিভাগে অতিভারী বর্ষণের আভাস, ভূমিধসের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ০৪:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামী দুই দিন দেশের ৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, চট্টগ্রাম বিভাগে অব্যাহত রয়েছে ভারী বর্ষণ।

মঙ্গলবার (৭ জুলাই) সংস্থাটির ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ ৭ জুলাই দুপুর ৩ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

এদিকে, চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানিয়েছেন, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে নগরীতে।

তিনি বলেন, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা