• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চট্টগ্রাম ও সিলেটে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

ভিওডি বাংলা ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০৮:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দুই বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী, অর্থাৎ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারী, অর্থাৎ ১৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এদিকে সম্ভাব্য ভারী বর্ষণের কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা
ছবি: সংগৃহীত
১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের সতর্কতা
ছবি: সংগৃহীত
ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা