দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে উপকূলীয় ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) ভোরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, দুপুর ১টা পর্যন্ত এই আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য