বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকা ১০ নম্বরে

রাজধানী ঢাকায় সরকারি ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। বন্ধ রয়েছে স্কুল-কলেজসহ অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানও। তবে এত কিছুর পরও কমেনি বায়ুদূষণ।
শুক্রবার (৩ জুলাই) সকালে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও শীর্ষ দশে উঠে এসেছে ঢাকা।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৩৯ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১০২। এই মাত্রাকে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। বিশেষ করে অ্যাজমা, ফুসফুসজনিত সমস্যা ও শ্বাসকষ্টে ভোগা মানুষদের জন্য এ ধরনের বাতাস ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তালিকায় এ সময় ঢাকার অবস্থান ছিল ১০ নম্বরে। অন্যদিকে সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। শহরটির একিউআই স্কোর ছিল ১৬০, যা সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর পর্যায়ে পড়ে। তালিকার দ্বিতীয় দিকে রয়েছে পাকিস্তানের লাহোর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয় বা মাঝারি মান হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।
ভিওডি বাংলা/জা








মন্তব্য