• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলন্ত বাসের ডাকাতি ও শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩

   ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২১ পি.এম.

রাজশাহী প্রতিনিধি 

ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় টাকা, মোবাইল ও দেশীয় অস্ত্র।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে তাদের তিন জনের নাম-পরিচয় এখনও জানানো হয়নি।

গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে রাজশাহীগামী বাসে মির্জাপুর এলাকায় তিন ঘণ্টা ধরে ডাকাতির ঘটনা ঘটে। শ্লীলতাহানি করা হয় দুই নারীকে। পরে যাত্রীরা বাসটি আটকে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তা চায়। বাসযাত্রীদের হাতে আটক বাসচালক বাবলু, সুপারভাইজার মাহবুব ও হেলপার সুমনকে বড়াইগ্রাম থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সবশেষ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে মির্জাপুর থানায় অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে৷ এ ব্যাপারে আজ শনিবার সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে অভিযানে ১৯ চায়না দুয়ারি জাল জব্দ
রাজারহাটে অভিযানে ১৯ চায়না দুয়ারি জাল জব্দ
স্বামী মৃত্যুর শোক: ১৩ ঘণ্টার মধ্যে স্ত্রীও না ফেরার দেশে
স্বামী মৃত্যুর শোক: ১৩ ঘণ্টার মধ্যে স্ত্রীও না ফেরার দেশে
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা