• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার প্রতিমন্ত্রীর নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে চীন-মৈত্রীতে গেলেন প্রধানমন্ত্রী দেশে এলো হামসহ ১০ টিকার নতুন চালান জুনেই ব্যারাকে ফিরছে সেনাবাহিনী সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান, ঘোষণা আসতে পারে দ্রুতই মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি: প্রতিমন্ত্রী ইশরাক ফ্যামিলি ও কৃষক কার্ডে নতুন আশার সঞ্চার: মির্জা ফখরুল এপ্রিলে সড়ক-নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ প্রাণহানি গণনাকেন্দ্রে হামলার অভিযোগ মমতার, ডিইও বলছে ‘ভিত্তিহীন’ ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী

স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা

নিজস্ব প্রতিবেদক    ৬ মে ২০২৬, ০৮:০৮ পি.এম.
আঞ্জুমান ঈদগাহ মাঠে আছরের নামাজ শেষে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে বৃষ্টিস্মাত পরিবেশের মধ্যেই প্রয়াত স্বামীর পাশে চির নিদ্রায় শায়িত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণমন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা (৮৩)। এ সময় মরহুমার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।  

বুধবার (৬ মে) বিকাল পৌনে ৬টার দিকে নগরীর গোলকীবাড়ী কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করেন পরিবারের সদস্যরা।  

এর আগে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে আছরের নামাজ শেষে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে কান্না জড়িত কন্ঠে উপস্থিত মুসল্লীদের কাছে মায়ের জন্য দোয়া কামনা করে বক্তব্য রাখেন মরহুমার সন্তান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আমার আম্মা দীর্ঘদিন নগরীর সানফ্লাওয়ার স্কুলে শিক্ষকতা করেছেন। এ কারণে তিনি অনেকের সঙ্গে উঠাবসা ও চলাফেরা করেছেন এবং শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এতে কারো সঙ্গে কোন ধরনের ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা করবেন। পাশাপাশি আমি আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।  

জানাযার নামাজে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এড. এম.এ হান্নান খান, লিটন আকন্দ, একেএম মাহাবুবুল আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।      

এর আগে এদিন ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন নেসা। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।    
 
পারিবারিক সূত্র জানায়, মরহুমা বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম মো. জাফর আলী সরকারের সহধর্মিণী। পেশাগত জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে সুপরিচিত ছিলেন। তবে ২০২৫ সালের ১৫ নভেম্বর বেগম জেবুন নেসা অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১
গোনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী
গোনাহ থেকে বাঁচতে দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী
রাঙ্গাবালীতে রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
রাঙ্গাবালীতে রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার