• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ৬ মে ২০২৬, ১০:৩০ পি.এম.
কৃষিবিদ হাসান জাফির তুহিন। ছবি: সংগৃহীত
কৃষিবিদ হাসান জাফির তুহিন। ছবি: সংগৃহীত

পাবনার কৃতি সন্তান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও কৃষিবিদ হাসান জাফির তুহিন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষিবিদ হাসান জাফির তুহিন সরকারে সচিব পদমর্যাদায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী ০১(এক) বছর নির্ধারণ করা হয়েছে।

কৃষি খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বের জন্য পরিচিত কৃষিবিদ হাসান জাফির তুহিন এর এই নিয়োগে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি হয়েছে। বিশেষ করে, বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদার/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ
চৌদ্দগ্রামের সীমান্ত এলাকায় নারীর মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পুলিশ। ছবি: সংগৃহীত
চৌদ্দগ্রাম সীমান্তে নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে