• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য ইসরায়েলি হামলায় শিশুদের ওপর ভয়াবহ প্রভাব, জাতিসংঘের সতর্কতা ঈদুল আজহায় ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা নিশ্চিত খাজনা পরিশোধে ভূমি মালিকদের যে নির্দেশনা দিল মন্ত্রণালয় রাতে ৬০ কিমি বেগে যেসব অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা নিলামে আরও ২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হাওড়ে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন : জাহেদ উর রহমান এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থা, বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ল

রাজারহাটে অভিযানে ১৯ চায়না দুয়ারি জাল জব্দ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৬ মে ২০২৬, ১০:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিল এলাকায় অবৈধ মৎস্য আহরণ রোধে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ১৯টি চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে একদল অসাধু মাছ শিকারি ওই বিলে অবৈধভাবে চায়না দুয়ারি জাল পেতে মাছ আহরণ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৬ মে) বিকালে রাজারহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমানের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিলের বিভিন্ন স্থানে বসানো অবৈধ জালগুলো জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো অসাধু মাছ শিকারিকে আটক করা সম্ভব হয়নি।

পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, রাজারহাট থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান বলেন, অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হয়।

ভিওডি বাংলা/পিএম সৈকত/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : পার্বত্যমন্ত্রী
মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৮
মাদকবিরোধী অভিযানে যুবদল নেতাসহ আটক ৮
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত