• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেভিল হান্ট

সারাদেশে গ্রেপ্তার ৭৩১০

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩০ পি.এম.
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক 

যৌথবাহিনী পরিচালিত অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৪৬১ জন গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে শুক্রবার বিকাল পর্যন্ত এ নিয়ে মোট ৭ হাজার ৩১০ জনকে গ্রেপ্তার করা হলো।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এতে বলা হয়, গ্রেপ্তারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১ হাজার ১৮৯ জনকে গ্রেফতার করা হয়। গত ২৪ ঘণ্টার অভিযানে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- দেশি দোনলা বন্দুক দুটি, দেশি শুটার গান একটি, বিদেশি পিস্তল একটি ও ছয়টি গুলি এবং ধারালো অস্ত্র একটি।

এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে এই অভিযান শুরু হয়।

ভিওডি বাংলা /এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে অভিযানে ১৯ চায়না দুয়ারি জাল জব্দ
রাজারহাটে অভিযানে ১৯ চায়না দুয়ারি জাল জব্দ
স্বামী মৃত্যুর শোক: ১৩ ঘণ্টার মধ্যে স্ত্রীও না ফেরার দেশে
স্বামী মৃত্যুর শোক: ১৩ ঘণ্টার মধ্যে স্ত্রীও না ফেরার দেশে
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা