• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফুল সংগ্রহ করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৪ পি.এম.

রংপুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর ফুল সংগ্রহ করতে গিয়ে চতুর্থ এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার উপজেলার রতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করে ওই ছাত্রীকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।

বৈরাতী পুলিশ তদন্তকেন্দ্র ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মির্জাপুর রতিয়া গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ভাষাশহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আজ সকালে ফুল সংগ্রহ করতে বের হয়। এ সময় রুহুল আমিন (৫০) নামের এক ব্যক্তি একা পেয়ে তাঁকে ধর্ষণ করেন। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনা জানাজানি হয়।

পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে বৈরাতী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ভুক্তভোগীকে রংপুর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে বৈরাতী তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. রফিকুজ্জামান জানান, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবার সামনে থেকে অপহৃত সেই মেয়ে উদ্ধার
বাবার সামনে থেকে অপহৃত সেই মেয়ে উদ্ধার
ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় এলাকার আধিপত্যের ইঙ্গিত, বললেন ডিবি প্রধান
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় এলাকার আধিপত্যের ইঙ্গিত, বললেন ডিবি প্রধান