• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উন্নত বাংলাদেশে শিক্ষার্থীরাই হবে চালিকাশক্তি: প্রধানমন্ত্রী দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রিডে ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ইসরায়েল থেকে গোপনে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি প্রার্থীদের জন্য সুখবর বিরোধীদলীয় এমপিদের জন্য বিশেষ বরাদ্দ, জনপ্রতি ৩০ লাখ টাকা জায়গা কিনে প্রতারক চক্রের টার্গেটে ডা. বাছেদুর রহমান সোহেল ১৫ বছরে নতুন উদ্যোক্তা কমেছে, বেড়েছে বৈষম্য: শিল্পমন্ত্রী পুলিশে বড় রদবদল, সিআইডির নতুন প্রধান মোশাররফ হোছাইন মোহাম্মদপুরে পাটালি গ্রুপের শামীমসহ গ্রেপ্তার ৮ স্বচ্ছতা বাড়াতে ‘সিটা’ প্রকল্প উদ্বোধন, ব্যয় ৩২৮৭ কোটি টাকা

কুকুরের গলায় রশি বেঁধে নদীতে নিক্ষেপ, আটক ২

নরসিংদী প্রতিনিধি    ২৮ জুন ২০২৬, ০৮:০০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরসিংদীতে কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ২৫ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নরসিংদী জেলার নাগরিয়াকান্দি ব্রিজের উপর থেকে একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে  ব্রিজের উপর থেকে কুকুরটিকে নদীতে ফেলে দেয়া হচ্ছে। 

এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

ভিডিওটি প্রকাশিত হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশের গোচরীভূত হয়। জেলা পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিকভাবে নরসিংদী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫), পিতা-আব্দুর রব, গ্রাম-কামারগাঁও, থানা ও জেলা- নরসিংদীকে গ্রেফতার করে। 

উক্ত ঘটনায় পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত থাকে। আভিযানের ধারাবাহিকতায় শনিবার ২৭ জুন বিকাল সাড়ে ছয়টায় নরসিংদী জেলা পুলিশের ডিবির একটি চৌকস টিম নরসিংদী শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘটনার সাথে সংশ্লিষ্ট শাহিনারা বেগম (৫২), স্বামী-মৃত আ: আজিজ,  গ্রাম- কামারগাঁও, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদীকে গ্রেফতার করেছে। 

এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার মায়া হরিণ
ছবি: সংগৃহীত
ফেনীতে যুবলীগ কর্মী খুন, ঘনিষ্ঠ ২ সহযোগী আটক