• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইসরায়েল থেকে গোপনে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ জুন ২০২৬, ০৯:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক বা সামরিক সম্পর্ক না থাকলেও দেশটি থেকে উন্নত যুদ্ধ সরঞ্জাম কিনেছে সৌদি আরব ও কাতার। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

রোববার (২৮ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-১৫ যুদ্ধবিমানের জন্য ব্যবহৃত কম্পিউটারাইজড হেলমেট সংগ্রহ করেছে উপসাগরীয় এই দুই দেশ।

হারেৎজ জানায়, কাতারের রাজপরিবারের ব্যবহৃত ১১টি বিমানের মধ্যে তিনটিতে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিটের তৈরি ‘সি-মিউজিক’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে বিমানগুলো রক্ষণাবেক্ষণের জন্য বাসিলে নেওয়া হলে সেখানে এই প্রযুক্তি সংযোজন করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের এফ-১৫কিউএ আবাবিল যুদ্ধবিমান ক্রয়চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি একটি কোম্পানি ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের সাব-কন্ট্রাক্ট পায়। এর আওতায় যুদ্ধবিমানের জন্য ১৬০টি জেএইচএমসিএস হেলমেট সরবরাহ করা হয়, যার প্রতিটির মূল্য প্রায় দুই লাখ ডলার। পাশাপাশি এএন/এভিএস-৯ নাইট ভিশন গ্লাসও সরবরাহ করে ইসরায়েল।

অন্যদিকে, ২০১০ সালে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে এফ-১৫এসএ যুদ্ধবিমান কেনার চুক্তি করে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে হারেৎজ।

প্রতিবেদন অনুযায়ী, কাতারকে দেওয়া একই ধরনের হেলমেট ও নাইট ভিশন প্রযুক্তি সৌদি আরবও সংগ্রহ করে। দেশটি ইসরায়েল থেকে মোট ৪৫২টি অত্যাধুনিক হেলমেট এবং ৪৬২টি নাইট ভিশন গ্লাস নেয়।

অনলাইনে প্রকাশিত বিভিন্ন ফুটেজে সৌদি আরবকে এসব ইসরায়েলি প্রযুক্তির সামরিক সরঞ্জাম ব্যবহার করতে দেখা গেছে বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।

যদিও সৌদি আরব ও কাতারের সঙ্গে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই, তবুও নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে তারা ইসরায়েলি প্রযুক্তিনির্ভর অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

সূত্র: ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনেই কি শেষ হচ্ছে নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায়?
হরমুজ প্রণালি
হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান
ছবি: সংগৃহীত
রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলা