• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রাণনাশের হুমকির অভিযোগে সরব সাংবাদিকরা, এফডিসিতে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক    ২৮ জুন ২০২৬, ০৪:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসিতে দায়িত্ব পালনকালে কয়েকজন বিনোদন সাংবাদিকের সঙ্গে অসদাচরণ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 

রোববার (২৮ জুন) বিকালে এ ঘটনার প্রতিবাদে ও  সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকরা।

‎সাংবাদিকদের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করা হয়। অভিযোগে বলা হয়েছে, ফাইটার শিল্পী মো. নাজমুল হক ব্রুসলির নেতৃত্বে সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

‎এই ঘটনার প্রতিবাদ, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের স্বাধীন পরিবেশের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

‎এছাড়া, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

‎মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকরা কর্মসূচিতে সংশ্লিষ্ট সকল সহকর্মীকে উপস্থিত থেকে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‎তবে উল্লেখ্য, এসব অভিযোগ অভিযোগকারী সাংবাদিকদের বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নতুন সদস্য অন্তর্ভুক্তির ঘোষণা দিল বাচসাস
ফাইল ছবি
চলচ্চিত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে খোলা চিঠি
ছবি: সংগৃহীত
ঢাকায় অনুপম রায়ের কনসার্ট স্থগিত