রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও বংশাল এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত অভিযুক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত কয়েক দিনে তিনটি থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ৪২ জনকে আটক করা হয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) যাত্রাবাড়ী থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন-১. নূর আলম (৪০), ২. বিজয় (১৯), ৩. মো. রমজান (২০), ৪. বিপ্লব (৩৫), ৫. মো. শাকিল (৩৫), ৬. সুমি (৩৩), ৭. মো. সানজু, ৮. মোছা. সুমি (২৮), ৯. মো. জাহিদ, ১০. মোছা. সুমি (২৮), ১১. মো. হৃদয় মিয়া, ১২. মো. বিপ্লব ঠিকাদার (৪৫), ১৩. মো. সাইফ (৩০), ১৪. মো. মানিক (৩০), ১৫. শ্রী সুনীল (৫০), ১৬. আ. রহমান (২১), ১৭. মো. সোহেল (৩০), ১৮. মো. জাহাঙ্গীর (৪৫), ১৯. বুলু (৪৫), ২০. মো. রিয়াজ (৩৭), ২১. মো. মিরাজ (২৮) এবং ২২. মো. শান্ত (২৪)।
অপরদিকে, মুগদা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) মুগদা থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- ১. নাহিদুল ইসলাম, ২. মো. নাজমুল হোসেন, ৩. মো. আরমান (২৩), ৪. পাবেল মোল্লা শাওন, ৫. মো. বাবুল হোসেন ওরফে বাবু (৩৬), ৬. মো. তারেক আজিজ, ৭. মো. বিল্লাল হোসেন (২৫), ৮. মো. সাগর (২৪), ৯. মো. রিপন (৪০), ১০. মো. রানা (২২), ১১. মো. রফিকুল ইসলাম (২০) এবং ১২. উজ্জ্বল রায় (১৯)।
এ ছাড়া, বংশাল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) বংশাল থানা পুলিশ থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন-১. মো. আমির হোসেন সম্রাট (২৭), ২. মো. উজ্জ্বল (২৪), ৩. মো. ফয়সাল হোসেন আলভী (২৪), ৪. সুরুজ মিয়া (৩৬), ৫. মো. সেলিম (৫২), ৬. মো. রাজিব হোসেন (২৮), ৭. মো. মোশারফ (৩১) এবং ৮. আবুল হোসেন
ডিএমপি সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের আওতায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত অভিযুক্ত এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনরা রয়েছেন। অভিযান শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ৪২ জনকেই বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। রাজধানীতে অপরাধ দমন, পলাতক আসামি গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভিওডি বাংলা/জা









মন্তব্য